মোকাম বিজ্ঞ ০০ সহকারী জজ আদালত, শরীয়তপুর।
দেওয়ানী মোকদ্দমা নং ………………../২০২৫
সকল বাদী পক্ষের নাম ঠিকানা লিখতে হবে।
—————— বাদী।
বনাম
বিবাদীগনের নাম ঠিকানা সব কিছু লিখতে হবে।
যদি ভূমি অফিস কে যুক্ত করতে হয় তাহেল
১। মহা পরিচলক
(ইত্যাদি ঠিকানা লিখতে হবে।)
———— বিবাগীগণ।
ঘোষনা মূলক ডিগ্রীর মোকদ্দমা
মোকদ্দমার তায়দাদ মূল্য ৩, ০০, ০০০/- (তিন লক্ষ টাকা) ।
বাদী পক্ষে বিনীত নিবেন এই যে,
১। জিলা…………… থানা…………….., পরবর্তীতে থানা ….. পরবর্তীতে (আপনার জমির ঠিকানার বিববরণ দিবেন) বর্তমান তেজগাও অধীন ধানমন্ডি মৌজাস্তিত ১২২ নং খতিয়ান ভুক্ত উক্ত মৌজায় ৩৩২ নং খতিয়ান ভুক্ত সি.এস ও এস.এ দাগ নং ১১২২২ (কথায় লিখবেন দাগ) মোট জমির পরিমান ২০ শতাংশ ইহার কাতে ৫ কাঠা বা ৫০০ (পাচঁশত অযুতাংশ) নালিশী ভূমি। যাহার আর.এস খতিনয়ান ০০, আর.এস. দাগ নং ০০০০ জোত নং-৩৪২৭, যাহা মহানগর দাগ নং-৩২৩৬। যাহার চৌহদ্দি উত্তরে -ক, দক্ষিণে-খ, পূর্বে-দাতা নিজ, পশ্চিমে-গ এই চৌহদ্দি ভূক্ত বাদীর স্বাত্ব দখলীয় নালিশী সম্পত্তি বটে।
২। জিলা ঢাকা থানা সাবেক …… পরবর্তীতে তেজগাঁও তৎপর থানা গুলশান তৎপর থানা ……., বর্তমান ধানমন্ডি থানাধীন তৌজ নং- ৬০১৯, ২৩১নং মেরাদিয়া মৌজাস্থিত সিিএস. ২২ নং খতিয়ানে (বিস্তারিত সকল খতিয়ানের ধারাবাহিকতা দিবেন) মোট ২০ শতাংশ ভূমির জোতের মালিক ছিলেন মি.ক এর বিস্তারিত। পর্চা চূড়ান্ত রুপে লিপিব্ধ হইয়া প্রচারিত হয় বটে।
৩। অতঃপর বিগত এস.এ ও আর এস জরিপ কালেও উক্ত দাগ সমূহের উক্ত ১) মি:ক ও ২) মি. খ এর নামে এস.এ ৩০৪, খতিয়ান ও আর.এস ২২৪নং খতিয়ান লিপিববন্ধ হইয়া চূড়ান্ত রুপে প্রচারিত ও প্রকাশিত হয় বটে।
ইংরেজী বিষয় দক্ষতা অর্জন করতে বইটি দেখতে পারেন। দেখতে ছবির উপরের ক্লিক করুন

৪। অতঃপর এমত প্রকারে মি. ক সি.এস ও এস.এ ২৩৪ দাগের মোট ২০ শতাংশের অংশের ৫ শতাংশ ভূমি অন্যান্য ভূমিতে জোত সত্বেও ১ ষোল আনার মালিক দখলখার নিয়ত থাক কালে তৎ ত্যাজ্য যাবতীয় সম্পত্তিতে এক পূত্র মি: ন ওয়ারিশ বিদ্যমান রাখিয়া মৃত্যু বরণ করিলে পর উক্ত মি.ন উক্ত সি.এস ও এস.এ ৩২৪ দাগের ২০ শতাংশ ভূমি সহ অন্যান্য ভূমিতে পিতার ওয়ারিশ সূত্রে ২ আনার স্বত্ববান মালিক দখলকার নিয়ত হন বটে। অত্র নালিশী ভূমি সহ অন্যান্য ভূমি উক্তে মি: ক সাহেব প্রাপ্ত হওয়ার মি: খ নালিশী ভূমির ২ ষোল আনার মালিক দখলকার হন বটে।
৫।অতঃপর উক্ত মি: ক পিতা: মৃত: খ, উক্ত সি.এস ও এস.এস ২৩২নং দাগের সম্পত্তিতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ২০ শতাংশ ভূমিতে স্বত্ববান মালিক দখলকার নিয়ত থাকা কালীন সরেজমিনে নালিশী ভূমি দখল থাকাকালীন বিগত ৩০/১১/১৯৪৬ ইং তারিখে গুলশান সাব-রেজিষ্ট্যী অফিসে রেজিস্ট্রীকৃত ২৩১৩নং দলিল মূলত ৫ পাঁচ কাঠা অথবা ৫০০ (পাঁচশত অযুতাংশ) ভূমি নগদ টাকার বিনিময়ে উক্ত বাদীর নিকট বিক্রয় করিয়া বিক্রীত সম্পত্তির দখল উক্ত বাদীকে বুঝাইয়া দেন বটে। স্বত্ববান মালিক দখলকার নিয়ত হইয়া উক্ত তফছিল বির্ণত এস.এ ও আর.এস দাগের মিউটেশন নাম জারী করত ডিসিআর, খাজনার রশিদ গ্রহন করতঃ খাজনাদী পরিশোদ ক্রমে নিজ নামে মিউটেশন নামজারী পর্চা প্রস্তুত করতঃ উক্ত সম্পত্তির নিরংকুশ ভাবে ভোগ দখল তদরুপ করিতেছেন।
৬। উক্ত বাদী নালিশী তফছিল বর্ণিত সম্পত্তিতে নিরংকুশ ভাবে অবিরাম স্বত্ব দখলে আছে বটে কিন্তু বাদী বিগত ঢাকার সিটি জরিপ কালে অসুস্থাতর কারণে ও কার্য উপলক্ষ্যে এলাকার বাহিরে অবস্থান করায় বিগত সিটি জরিপ উক্ত বাদীর নামে করাইতে পারে নাই। প্রকাশ একই দিনে একই দাগে বাদলি ভায়া মি: খ আলীর নিকট হইতে যথাক্রমে ১। মি. গ, ২। মি. ঘ, ৩।মি.ঙ গং ক্রয় করিয়া তাহাদের নামে সিটি জরিপ কালে ১১১১ নং দাগে ৪৪৪ অযুতাংশ ভূমি করিয়া প্রত্যেকের নামে সিটি জরিপে পর্চা প্রস্তুত হয় বটে। কিন্তু সেই সিটি জরিপকালে বাদীর নামে উক্ত ১১১১নং দাগের ০০০০০ অযুতাংশ ভূমির সিটি জরিপ পর্চা প্রস্তুত হওয়ার আবশ্যক ছিল বটে। বাদী আইনত ন্যায়তঃ সিটি জরিপে ২২৪৪ নং দাগে ০০০০ অযুতাংশ ভূমির সিটি জরিপ পর্চা পাওয়ার হকদার বটে।
ইত্যাদি সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে সময় নিয়ে সত্য যাচাই করে কাজটি করার অনুরোধ রইল। তবে এটি নিজে নিজে করতে যাবেন না। দয়া করে বিজ্ঞ আইনজীবীগণদের সহযোগীতায় এটি করবেন।
সত্যপাঠঃ
উপরোক্ত যাবতীয় বর্ণনা আমার জ্ঞান ও
বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া অত্র
সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করিলাম।
সত্যপাঠকারীর স্বাক্ষর
নোট: আরজী নমুনা, এটার সাথে কোনভাই মুল আরজী না মিলানোর অনুরোধ রইল।
আরো পড়ুন: দলিলের নকল (Certified Copy of Deed) তোলার নিয়ম ও খরচ সম্পর্কে বিস্তারিত