সাফ কবলা দলিল নমুনা

সাফ কবলা দলিল নমুনা

সাফ কবলা দলিল হলো স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের আইনসম্মত দলিল। যাহা বাংলাদেশে সবচেয়ে বেশি সম্পাদিত হয়ে থাকে। এতে করে পূর্বের মালিকগন সম্পদ কোনভাবেই দাবি করতে পারে না।

সাফ কবলা দলিল নমুনা:
বিসমিল্লাহির রাহমানির রাহিম

জেলা-ঢাকা, সদর সাব-রেজিষ্ট্রি অফিস ফরিদপুর থানা এলাকাধীন, মৌজা বালিগাও স্থিত, সাফ কবলা দলিল, মুল্য মং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মাত্র। বিক্রিত ডোবা জমির পরিমান ১ কাঠা, বিক্রিত সম্পত্তি কাউলাচর ইউনিয়নের অন্তর্গত।

মোসাম্মৎ ক , পিতা- রশিদ, স্বামী-হোসেন, সাকিন-তালতলা, পোঃ খিলগাও, থানা- ফরিদপুর, জেলা-ঢাকা, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-গৃহকর্ম ।
দলিল গ্রহিত্রী।

১। মোঃ মনি, ২। মোঃ খ , ৩।গ , ৪। মোসাম্মৎ ঘ ৫। মোসাম্মৎ ঙ , সর্ব পিতা মরহুম আব্দুল গ , ৬। মোসাম্মৎ চ ৫০/– বেগম, স্বামী মরহুম আব্দুল গ , সর্ব সাকিন-তালতলা, পোঃ খিলগাও, থানা- ফরিদপুর, জেলা-ঢাকা, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা- ব্যবসা ও গৃহকর্ম ।

দলিল দাতা ও দাত্রীগণ

পরম করুণাময় দয়ালু দাতা ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র সাফ কবলা দলিলের আইনগত বয়ান আরম্ভ করিলাম। যেহেতু নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তি আমরা ১ হইতে ৫নং দলিল দাতা ও দাত্রীগণের দাদা এবং ৬নং দলিল দাত্রীর শ্বশুর মোঃ কলিমউদ্দিন এর নামে সি, এস, এস,এ ও আর,এস রেকর্ডে অন্যান্য শরীকানদের সহিত নিজ নাম শুদ্ধরূপে রেকর্ড ভূক্ত করিয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় ৪ পুত্র যথা- (১) মোঃ A, (২) মোঃ B, (৩) হাজী C , (৪) আব্দুল D ও ২ কন্যা (১) মোসাম্মৎ E, (২) মোসাম্মৎ F দেরকে ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরণ করেন। অতপর আব্দুল D পিতা ওয়ারিশ সুত্রে মালিক ও ভোগ দখলকবার নিয়ত থাকাবস্থায় ২ ছেলে, ৩ কন্যা ও ১ স্ত্রীকে বর্তমান ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরণ করেন। আমরা ১ হইতে ৫নং দাতা ও দাত্রীগণ পিতার ওয়ারিশ সুত্রে এবং আমি ৬নং দলিল দাত্রী স্বামীর ওয়ারিশ সুত্রে মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকিয়া এযাবৎকাল অন্যের নিরাপত্তে ও নির্বিবাদে পরম সুখে ভোগ দখল করিয়া আসিতেছি।

বর্তমানে আমরা দলিল দাতা ও দাত্রীগণের সাংসারিক নানাহ প্রকার বৈধ কারণে নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমাদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তি সাফ বিক্রয় করার জন্য প্রকাশ্য ঘোষণা করিলে পর আপনি অত্র দলিল গ্রহিত্রী আমাদের ঘোষণা মোতাবেক উহা খরিদ করিতে সম্মত হইয়াছেন। সেমতে বাজার যাচাইয়ে সর্বোচ্চ সম্পত্তির মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ধার্য্য করতঃ উক্ত ধার্য্যকৃত মূল্যে আপনি অত্র দলিল গ্রহিত্রী খরিদ করিতে ইচ্ছা প্রকাশ করায় সেমতে উক্ত ধার্য্যকৃত মূল্যের সম্পুর্ণ মং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অদ্যরোজ হাজিরান মজলিশের স্বাক্ষীগণের মোকাবেলায় নগদ বুঝিয়া পাইয়া ও নিয়া নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তি আপনি অত্র দলিল গ্রহিত্রীর নিকট সাফ বিক্রয় করিলাম এবং বিক্রিত সম্পত্তির দখল স্বত্ব অদ্য তারিখে আপনি অত্র দলিল গ্রহিত্রীর বরাবরে ছাড়িয়া ও বুঝাইয়া দিয়া আমরা অত্র দলিল দাতা ও দাত্রীগণ চিরতরে সম্পূর্ণরূপে ওয়ারিশানগন ক্রমে নিঃস্বত্ববান ও নিঃস্বত্ববতী হইলাম ।

তৎপর আপনি অত্র দলিল গ্রহিত্রী অদ্য তারিখ হইতে খরিদ সুত্রে নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তিতে আমাদের সম্পূর্ণ স্বত্বে স্বত্ববান মালিক ও দখলকার নিয়ত হইয়া জমিদার সরকারে আমাদের নিজ নিজ নাম অথবা পূর্বের নাম কর্তন করিয়া আপনার নিজ নামে নামজারী জমাভাগ করতঃ পুত্র পৌত্রাদি ওয়ালি ওয়ারিশানগণ ও স্থলবর্তীগণ ক্রমে দান, বিক্রয়, কট, রেহান, বয়, হেবা, ওয়াকফ ইত্যাদি হস্তান্তর ও রূপান্তরের সকল প্রকার ক্ষমতা পরিচালনে যদৃচছা মতে পরম সুখে ভোগ দখল করিতে রহেন ও রহুক। ইহাতে আমরা কিংবা আমাদের অপর কোন ওয়ালি ওয়ারিশানগণ কেহ কোন প্রকার ওজর আপত্তি দাবী দাওয়া করিতে পারিব না বা আপনার খরিদকৃত সম্পত্তির উপর ভোগ দখলে ব্যাঘাত সৃষ্টি করিতে পারিব না। অদ্যাবদি নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তিতে আমাদের সর্ব প্রকার স্বত্ব ত্যাগ হইয়া আপনাতে অর্শিল বা বর্তিল ।

দলিল যাচাই
দলিল যাচাই

নিম্ন তপছিল বর্ণিত বিক্রিত সম্পত্তি ইতিপূর্বে অন্য কোথায়ও কাহারো নিকট জমি বিক্রি করার জন্য কোন প্রকার লিখিত বা মৌখিক বায়নায় কাহারও নিকট আবদ্ধ রাখি নাই বা হস্তান্তর করি নাই বা বিক্রিত সম্পত্তিতে আমাদের কোন শরীক বা অংশীদার নাই বা রহিল না। নিম্ন তপছিল বর্ণিত বিক্রিত সম্পত্তি কোন সরকারী বা আধা সরকারী প্রতিষ্ঠান বা কোন ঋণদানকারী ব্যাংকে মর্টগেজ বা বন্ধক রাখিয়া কোন প্রকার ঋণ গ্রহণ করি নাই বা কাহারও নিকট রেহানে আবদ্ধ রাখি নাই । সম্পুর্ণ নিখুঁত, নির্ভূল, নিস্কন্টক ও দায়মুক্ত অবস্থায় আপনার নিকট সাফ বিক্রয় করিলাম। যদি ভবিষ্যতে নিম্ন তপছিল বর্ণিত খরিদকৃত সম্পত্তিতে কোন প্রকার তঞ্চকতা প্রকাশ পায় বা ক্ষতি হয় বা আপনার খরিদকৃত সম্পত্তির উপর ভোগ দখলের ব্যাঘাত ঘটে তবে আইনতঃ ক্ষতিপুরণের জন্য দায়ী হইব ও রহিলাম। ইহাতে কোন প্রকার ওজর আপত্তি বা দাবী দাওয়া করিতে পারিব না।

অত্র দলিলে কোন ভুলচুক থাকিলে আমরা দলিল দাতা ও দাত্রীগণ আপনি দলিল গ্রহিত্রীর খরচে ভুল সংশোধন দলিল করিতে অংগীকারবদ্ধ রহিলাম ।

উল্লেখ্য যে, হস্তান্তরিত ভুমির স্বত্ব স্বার্থ দখল সম্পর্কে মিথ্যাচার বা সত্য গোপন করার কারণে দলিল গ্রহিত্রী ক্ষতিগ্রস্থ হইলে ক্ষয়ক্ষতি সহ দলিলে প্রদর্শিত মূল্য আমরা অত্র দলিল দাতা ও দাত্রীগণ এককালীন ফেরৎ প্রদানে বাধ্য থাকিব এবং কৃত অপরাধের জন্য আইনতঃ দন্ডনীয় হইব।

এতদ্বার্থে স্বেচছায় স্বজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমরা অত্র দলিল দাতা ও দাত্রীগণ মুল্যের সাকুল্য টাকা মং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা হাজিরান মজলিশে বুঝিয়া পাইয়া ও লইয়া আপনি অত্র দলিল গ্রহিত্রীর বরাবরে অত্র সাফ বিক্রয় কবলা দলিল সহি সম্পাদন করিলাম । ইতি তারিখ বাংলা ১৪১১ সনের ২৩শে ভাদ্র ইং ৭৭৯।২০০৪ সাল

বিক্রিত সম্পত্তির তপছিল পরিচয়

জেলা ঢাকা, সদর সাব রেজিষ্ট্রী অফিস ফরিদপুর থানা এলাকাধীন, ঢাকা কালেক্টরীর ০০০০ নং তৌজিভুক্ত। মৌজা সাবেক ৩৪৯ নং এস,এ ৭০ নং আর,এস ৩নং “যাত্রবাড়ী” স্থিত। সাবেক ১১২নং এস,এ ১৩৭ নং আর,এস ১১৬ নং মহানগর মাঠ জরীপে ১১০০০ নং ডি.পি ৩৬৬০০৭ নং খতিয়ানে লিখিত সাবেক ও এস,এ ৯০০৪৬ (নয়শত ছয়চল্লিশ)নং ও ৯৪৭ (নয়শত সাতচল্লিশ)নং আর,এস ২৪০১৯, ২৪০৭০ ও ২৪৭০১ নং মহানগর মাঠ জরীপে ১১৩০৭১ (এগার হাজার তিনশত একাত্তর) নং দাগের ১ ষোল আনার ১৫৭৬ অযুতাংশ, ইহার কাতে আমাদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত /১ (এক) কাঠা ডোবা জমি অত্র দলিল দ্বারা সাফ বিক্রিত সম্পত্তি বটে । যাহার চৌহদ্দিঃ উত্তরে-ক, দক্ষিণে-খ, পূর্বে-চ গং এবং পশ্চিমে-মোঃ প ।

এরপর জমির চৌহদ্দি দিবেন+ সকল বিক্রেতাদের কাছ থেকে হলফ নিবেন একটি।

জমি কেনার পর করণীয় কি?
১। জমি রেজি: হওয়ার পর ক্রেতার অবশ্যই নামজারি করতে হবে। যদি পারেন নকল কপি দিয়ে নামজারি করে ফেলবেন।
২। জমি দখল এ যাবেন।
৩। যদি বাড়ি করা সম্ভব হয় তাহলে করবেন না হয় নিজে গাছ বা যে কোনভাবে দখল ও ভোগ করা শুরু করবেন।
৪। খাজনা দিবেন ।

এই নমুনা কপি এক এক অঞ্চলে একেক রকম হয়ে থাকে।

আরো পড়ুন: দলিল এর ধরণ বিষয় জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *